বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫, ২.৫৪ পিএম
  • ৩৫৩ Time View
163

কালের খবরঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা, বৃক্ষ রোপন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

“প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনি সময়” এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসন স্কুলে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় চত্ত্বরে একটি হরতকি চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

পরে জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তারা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন করনীয়তা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION