মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জের নিজড়া হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫, ১.১১ পিএম
  • ২৩২ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া হাই স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। প্রাক্তণ শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে।”বন্ধু মিলবে বন্ধুর সাথে, মিলন মেলা পরিনত হবে উৎসবে” এ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (৮জুন) নিজড়া হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নিজড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সূবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক। অনুষ্ঠানটি ঈদের পরের দিন হওয়ায় এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ও আনন্দ দেখা দেয়।

ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ড. মকবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বুয়েটের সাবেক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, বৈজ্ঞানিক ড. ইদ্রিস খন্দকার, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম  এইচ খান মঞ্জু, গোপালগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন।এ অনুষ্ঠানে নিজড়া হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এসময় পুরাতন বন্ধুদের মিলনে এক আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করেন পুরোনো দিনের কথা। ভাগাভাগি করে নেন সুখ-দুঃখের অনুভূতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION