মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি

কোটালীপাড়ায় পুড়িয়ে ধ্বংস করা হলো ১৪ লাখ টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭.০৪ পিএম
  • ৩২৫ Time View
71

কোটালীপাড়া প্রতিনিধিঃ

দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৪ লক্ষ টাকার অবৈধ চায়নাদুয়ারী  জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন জলাশয় অভিযান চালিয়ে মোট ২৩৪টি জাল  জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (১৭জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল থেকে ৫০টি, হিরণ ইউনিয়ন থেকে ৬৮টি, রাধাগঞ্জ ইউনিয়ন থেকে ৫৪টি ও কান্দি ইউনিয়ন থেকে ৬২টি জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

অভিযান পরিচালনা করেন  কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ( ভূমি) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র  উপজেলার মৎস্য কর্মকর্তা  এস,এম শাহজাহান সিরাজ। এসময়  গ্রাম পুলিশ, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  পরে এসব অবৈধ  জাল উপজেলা পরিষদ চত্বরে  এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র  উপজেলার মৎস্য কর্মকর্তা  এস,এম শাহজাহান সিরাজ,  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা  এস,এম শাহজাহান সিরাজ বলেন, রাধাগঞ্জ ইউনিয়নের গ্রাম পুলিশ চায়নাদুয়ারী জাল উদ্ধারে অভিযানে গিয়ে স্থানীয় লোকজনদ্বারা হেনস্তের শিকার হয়ে চলে আসতে হয়েছে। ঘটনা এভাবে ঘটলে তা দ্রুত সকল এলাকায় ছড়িয়ে যাবে। সেই সাথে দেশীয় মাছ রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। বিষয়টি সকল সাংবাদিকভাইদের দৃষ্টি আকর্শন করছি এবং বিষয়টি প্রচার প্রচারণার মাধ্যমে সবার দৃষ্টি আকর্শন না করতে পারলে কাজ করা কঠিন হয়ে পড়তে পারে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুম বিল্লাহ বলেন, কোটালীপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি।আজকে আমরা ২৩৪টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের যে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION