রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কাশিয়ানীতে মাদকসেবী ও কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য জেল হাজতে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫, ২.৫৮ পিএম
  • ৪৯০ Time View
111

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয়।গতকাল শুক্রবার (২৭জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। এ সময় কিশোর গ্যাং “ডেমন বয়েজ” গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কল্কি ও ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারজানা জান্নাত মাদক সেবনের অপরাধে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে এবং পরে তাদেরকে আজ শনিবার(২৮জুন) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারজানা জান্নাত বলেন, মাদকসেনের তথ্য প্রমানের ভিত্তিত্বে গ্রেপ্তারকৃত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। তবে এরা কিশোর গ্যাং কিনা সেটা আমার জানা নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION