রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বাবার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন আঃ লীগ নেতা জিএম সাহাব উদ্দিনের ছেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৭.২০ পিএম
  • ৫০৪ Time View
117

কালের খবরঃ

ভারতে চিকিৎসা করাতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমকে গ্রেপ্তার করায় মুখ খুলেছেন তার বড় ছেলে হাইজু মুনতাকা আজম।

তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার বাবা শারীরিকভাবে অসুস্থ। দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য ভারতে চিকিৎসা নেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে তার চিকিৎসা হচ্ছে না, সে শরীরিকভাবে খুবই অসুস্থতার জন্য ভারতে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নেন। সকাল সাড়ে ১০টার দিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশনে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, অনেকই দেখছি ফেসবুকে পোস্ট করছে জি এম সাহাব উদ্দিন আজম ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক। যদি সে ভারতে পালাতে চাইতো তাহলে কি বৈধ পথে যেতো? সে বৈধভাবে বেনাপোল বর্ডার দিয়ে দিনে দুপুরে গেছেন। যদি সে পালাতে চাইতো, অনেক জায়গা ছিলো পালানোর, সে কখনো পালাইনি।

আজম পুত্র হাইজু মুনতাকা আজম আরো বলেন, ২০০৭ সালেও একবার হত্যা মামলার আসামী হয়েছিলো। সে অনেক বার জেল খেটেছে। জেল খেটেও সে কখনো পালায়নি। জি এম সাহাব উদ্দিন আজম গোপালগঞ্জের ছেলে। তার জন্য দোয়া করবেন। আমার বাবার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাবেন। আমার বাবা যে অসুস্থ তার যদি চিকিৎসা করানো না হয়, তার জবাব আমরা গোপালগঞ্জবাসী দিবো।

এর আগে আজ মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম। আটককৃত জি এম সাহাব উদ্দিন আজম গোপালগঞ্জ জেলা শহরের বীণাপাণি গার্লস স্কুল রোড এলাকার শিক্ষক মইনদ্দিনের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION