রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিটিয়ে ও ধাক্কা মেরে ফেলে মাদ্রাসা ছাত্রের হাত ভাঙ্গলেন শিক্ষক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫, ৬.১৩ পিএম
  • ৪৬৭ Time View
123

কোটালীপাড়া প্রতিনিধিঃ

পড়া না পারার কারনে বেত দিয়ে পিটিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে হাত ভেঙ্গে দিয়েছে হামিম শেখ (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের।ভাঙ্গা হাত নিয়ে ওই ছাত্র এখন নানা বাড়িতে শয্যাশায়ী।গতকাল রবিবার (১জুন) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী-পবনারপাড় মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। হামিম শেখ একই উপজেলার গোপালপুর গ্রামের রুহুল আমিন শেখের ছেলে।

জানাগেছে, ঘটনার দিন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহিম খলিলুর রহমান হেফজ বিভাগের শিক্ষার্থী হামিম শেখ (৮) কে পড়া জিজ্ঞাসা করলে সে পড়া না পারায় বেত দিয়ে বেদম প্রহার করেন। এই প্রহারে হামিম অসুস্থ হয়ে পড়লে তাকে তার নানী সোনাই বেগম দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষায় হামিমের হাত ভাঙ্গা পাওয়া যায়।

শিক্ষার্থী হামিম শেখ বলেন, ইব্রাহিম খলিল হুজুর আমার কাছে পড়া জিজ্ঞেস করলে আমি পড়া না পারার কারনে সে আমাকে বেত দিয়ে খুব পিটায় এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমার হাত ভাইংগা (ভেঙ্গে) যায়। হুজুর এর আগেও আমাকে অনেকবার মারছে।

এ বিষয়ে জানার জন্য মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহিম খলিলকে পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করে মোহতামিম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল হাফিজ বলেন, হেফজ বিভাগের ছাত্র হামিমকে শাষণ করতে গিয়ে ওস্তাদ অতিরিক্ত শাষণ করেছে। যা খুবই অন্যায় হয়েছে।এ বিষয়ে আগামীকাল সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভা ডেকে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় মাদ্রাসাটির ছাত্র-অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION