মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

টুঙ্গিপাড়ায় একটি মেয়েকে টিস করা নিয়ে সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৯.১৩ পিএম
  • ৩৯৬ Time View
24

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মেয়েকে টিস করা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে অন্ততঃ ২০জন আহত হয়েছে।এ ঘটনায় আহত ১২জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(৫জুন)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহত তরিকুল ইসলাম(৩০)কে ঢাকায় রেফার করা  হয়েছে।

পুলিশ ও আহতদের সূত্রে জানাগেছে, নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সাথে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের সাথে এলাকার একটি মেয়েকে টিস করা নিয়ে কথাকাটাকাটি হয়। এরই জেরে আজ সন্ধ্যায় উভয়পক্ষ ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে উভয় গ্রুপের অন্ততঃ ২০জন আহত হয়।এছাড়া এই দুই গ্রুপের মধ্যে পূর্বের থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION