রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

গোপালগঞ্জে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচ.এস.সি পরীক্ষা নেয়ার আহবান জেলা প্রশাসকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫.৪০ পিএম
  • ২৪৭ Time View
44

কালের খবরঃ

আগামী ২৬ জুন অনুষ্ঠাতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা  সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য গোপালগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ৩জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত  হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান  সভাপতি  হিসেবে ২১টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি একগুচ্ছ দিকনির্দেশনা  দেন।নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম হলো, পরীক্ষার সময়সীমা, প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণ, প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের আসনবিন্যাস, কক্ষ পরিদর্শক, পরীক্ষার দিনে সংশ্লিষ্ট কেন্দ্রে ক্লাস বন্ধ রাখা এবং স্থানীয় বিদ্যুৎ অফিসে পরীক্ষার দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এসময় গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানসহ বিভিন্ন কেন্দ্র প্রধানগণ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি দপ্তর সূত্রে জানাগেছে, গোপালগঞ্জের ৫ উপজেলায় এবছর মোট ২১টি কেন্দ্রে এইচ এস সি ও সমমান পরীক্ষা কেন্দ্রে মোট ১০ হাজার ৯৫৪জন পরীক্ষাথী অংশগ্রহণ করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION