সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

কোটালীপাড়ায় মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবোসির সংঘর্ষ। আহত ২০।পুলিশের ফাঁকা গুলি। যৌথ বাহিনীর অভিযান।।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১.১৪ পিএম
  • ৩৬৯ Time View
127

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছে।সুদের টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। পরিস্থিতি শান্ত করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া ভাঙ্গারী ব্যবসার জন্য সুদে টাকা নেয়। সুদের টাকা সময়মত  না দেয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেখে নেয়ার হুমকি ধামকি দেয়া হয়। তারই জেরে আজ ভোর সাড়ে ৯টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজ শুক্রবার (১৩জুন) সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র শস্ত্র, ইটপাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানাগেছে।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনা্স্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি শান্ত করে। আহতদেররেক কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ  বিভিন্ন ক্লিনেকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশীদ বলেন,এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION