মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

আওয়ামী লীগ নেতা জি.এম সাহাব উদ্দিন আজমকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১.২৫ পিএম
  • ৩০৮ Time View
26

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজমকে আজ মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তাকে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। সেখানে তাকে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে তাকে গোপালগঞ্জ জেল হাজতে নেয়ার পর কিছু সময় সেখানে রোথা হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে জিএম সাহাবুদ্দিন আজমকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাকে নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যায়। গোপালগঞ্জে জেলা কারাগারের জেলার তানিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশ্যে সকালে জিএম সাহাব উদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে যান। কিন্তু তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যাসহ একাধিক মামলার আসামী।পরে তারা বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করে।সেখান থেকে তাকে সরাসরি গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।সেখান থেকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামী,ঢাকার যাত্রাবাড়ি হত্যা মামলার এবং গোপালগঞ্জে আরো একটি মামলার একজন এজাহার নামীয় আসামী।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION