শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৬.২৬ পিএম
  • ৩৫৮ Time View
115

কালের খবরঃ

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।আজ মঙ্গলবার (৬মে) বিকাল ৫টায় স্থানীয় প্রেসক্লাসের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নেতাকর্মীরা। মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আরিফুল দাড়িয়া, জেলা সংগঠক রুম্মান হোসেন রিমন, মো. বাবুল হোসেন, আতাউর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মো. লিমন বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION