রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

তিন দফা দাবিতে গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও ইসলামী মিশন শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১.১৭ পিএম
  • ২৩৩ Time View
43

কালের খবরঃ

তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও ইসলামী মিশন মাদ্রাসার শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার (২৭মে) সকালে গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও ইসলামী মিশন মাদ্রাসার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় দাবী আদায়ে নানা ধরনের স্লোগান দেয় তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের যৌক্তিক দাবিসমুহ পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। ওই প্রতিষ্ঠানে এয়াজদহম থেকে দাওরা হাদিস পর্যন্ত ৯২ জন শিক্ষার্থী রয়েছে।

তাদের দাবিগুলো হলো, বিলুপ্ত তিনটি জামাত বা শ্রেণি (জালালাইন, মিশকাত ও দাওরা) পুনর্বহাল করতে হবে ও বছরের শেষ অবধি বহাল রাখতে হবে, শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি দলের মতামত নিতে হবে এবং আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ভরণপোষণ ও উন্নত আবাসনের নিশ্চয়তা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION