বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

টুঙ্গিপাড়ায় পুকুরের গোসল করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসী মধ্যে সংঘর্ষ। আহত ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ৪০০ Time View
58

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুকুরের গোসল করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসী মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তঃত ১৫জন আহত হয়েছে। আজ শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৩টায় চরকুশলী গ্রামে এই ঘটনা ঘটে। আহত ১১জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া ভর্তিহ করা য়েছে।

পুলিশ ও আহতদের সূত্রে জানাগেছে, টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের নাসির মোল্লার পুকুর ঘাটে একই গ্রামের প্রতিবেশীরা  গোসল করে আসছিল।সম্প্রতি গোসল করার কারনে পুকুরপাড় ও পানি নোংরা করার অভিযোগ দেয়া হয় গৌর বৈরাগীসহ তাদের বাড়ির মানুষদের উপর। এই ঘটনাকে কেন্দ্র করে  গৌর বৈরাগী ও নাসির মোল্লার  সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এরই জেরে আজ শুক্রবার (২ মে) বিকেলে গৌর বৈরাগীসহ  তার লোকজন জমির ধানকেটে বাড়ি ফেরার সময় নাসির মোল্লার লোকজন তাদের উপর হামলা চালায়।এখবর এলাকায় ছড়িয়ে পরলে পরবর্তিতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দুই পক্ষের অন্তঃত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

তবে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ খোরশেদ আলম জানিয়েছেন, ধানকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ৪/৫ আহত আছে। তাদেরকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION