বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫, ৮.৫১ এএম
  • ৩৬৭ Time View
155

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার (১৬ মে) রাতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শামচুল হক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে।এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুনিয়া বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলা, টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলা সহ একাধিক মামলা রয়েছে। আজ শনিবার (১৭ মে) তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION