বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

জামিনে মুক্ত হয়ে বৃদ্ধা মাকে মারধর, বসতঘর ভাংচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ৩৬৬ Time View
158

কালের খবরঃ

মামলা থেকে জামিনে এসে বৃদ্ধা মাকে মারধর করে বসতবাড়ী ভাংচুর করেছে পাষন্ড ছেলে। এসময় তার দুই বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকেও মারধর করা হয়। গতকাল রবিবার(২৫ মে)রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মা হাজেরা বেগম জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার উরফী চরপাড়া গ্রামের নিজ জমির উপর বসবাস করে আসছিলেন। ছোট ছেলে মিলন সমাদ্দার দেড় বছর আগে বিদেশ গেলে বড় ছেলে উলু সমাদ্দার জমি ভাগাভাগি নিয়ে দ্বন্দ শুরু করে। জমি নিয়ে বিভিন্ন সময় তাকে ও তার মেয়ে এবং ছেলের বউকে মারধর করে।এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারী মারধর করলে মা হাজেরা বেগম বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।

সেই মামলায় গতকাল রবিবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে জমি দাবি করে মা হাজেরা বেগম, দুই বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করে ঘর ভাংচুর করে। এসময় তারা ভয়ে বাড়ী থেকে সরে গিয়ে জীবনে রক্ষা পায়। এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তবে গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান এই ব্যাপারে কোন সত্যতা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন এই ধরনের কোন ঘটনা আমার জানা নেই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION