রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, প্রজ্ঞাপন জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫, ৫.৪৪ পিএম
  • ৩১০ Time View
80

কালের খবরঃ

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ বুধবার(২১মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে দিকনির্দেশনা মূলক একটি ‘শপথ’ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন সমাবেশ অনুষ্ঠানে পাঠ করানোর জন্য অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে শপথকাক্য উল্লেখ করা হয়েছে, ‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।

দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি।আ-মি-ন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION