মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫, ৬.৪৩ পিএম
  • ৩৬৩ Time View
4

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের সম্মান প্রথম বর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হলো। পরীক্ষাকালীন সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

আজ শুক্রবার (৯ মে ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯০দশমিক ১৪ শতাংশ। ৪হাজার ৪১৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৯৮০ জন ভর্তিচ্ছু। অনুপস্থিত ছিলো ৪৩৫ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজনকে বহিষ্কার করা হয়।এছাড়াও বিজ্ঞান শাখার অধীনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষার শুরুর পূর্বে ক্যাম্পাসে আগত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আজকে বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা কার্যক্রম শেষ হলো। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক সহায়তায় আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পেরেছি। সেজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়ে ২ লাখ ৩৭ হাজার ৭৮৭টি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫ এপ্রিল অনুষ্ঠিত বাণিজ্য শাখায় ৮৯৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ৮৬২ জন, ২ মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৯৫০ ভর্তিচ্ছুর মধ্যে ২৮০২ জন পরীক্ষায় অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION