মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে নার্স ও মিডওয়াইফ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫, ১২.৫৫ পিএম
  • ৩৮৪ Time View
134

কালের খবরঃ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে নার্স-মিডওয়ইফ শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।

আজ শনিবার (৩ মে) সকাল ১১টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চত্ত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে এসে শেষ হয়। পরে পৌর পার্কের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এসময় দাবী পূরণে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন। অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, ৩য় বর্ষের শিক্ষার্থী কেয়া জয়ধর, শারমিন নাহার তমা, ২য় বর্ষের শিক্ষার্থী রিমা হালদার বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION