বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত

গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা। প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫, ২.৪৯ পিএম
  • ৩৪৯ Time View
134

কালের খবরঃ

গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবার।

আজ রবিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও গ্রামবাসী।মানববন্ধন চলাকালে আম্বিয়া খাতুন, খাদিজা বেগম, কাজলী বেগম ও রেহানা বেগম বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, জমিজমা বিরোধের জের ধরে শুক্রবার ভোরে গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের শাহিন মোল্লার পরিত্যক্ত ও পুরান বাড়ির তালাবদ্ধ ঘরে রহস্যজনক আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার শাহিন মোল্লা গোপালগঞ্জ সদর থানা একটি মামলা দায়ের করেলে প্রতিপক্ষ ফুলমিয়া মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে নিজেদের ঘরে নিজেরা আগুন লাগিয়ে তাদের ঘায়েল ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, ঘর পোড়ানোর ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় ১২জনকে আসামীর করে মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION