বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কোটালীপাড়ায় ৪৫৮ জন ইমাম পেল ঈদ খাদ্যসামগ্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬.৪৫ পিএম
  • ২৩৯ Time View
9

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪৫৮ জন ইমামদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (২৭ মে) বিকালে কোটালীপাড়া পৌরসভার হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫৮ টি মসজিদের ৪৫৮ জন ইমামের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমামদের হাতে সেমাই, চিনি, চাল, তেলসহ বিভিন্ন প্রকার ঈদসামগ্রী তুলে দেন।এসময় পৌরসভার প্রধান নির্বাহী পিযুষ কান্তি বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুশলা ইউনিয়নের কান্দি-আমবাড়ি মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম বলেন, আমি একজন ইমাম হিসেবে কোটালীপাড়ায় এই প্রথম ঈদ উপলক্ষে সরকারি ভাবে বা কোন সরকারি কর্মকর্তার কাছ থেকে ঈদসামগ্রী পেলাম। আমরা এই ঈদসামগ্রী পেয়ে খুবই আনন্দিত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন, দেশপ্রেমও ঈমানের একটি অংশ। আমাদের দেশকে ভালোবাসতে হবে। হিংসা ও অহংকার পরিহার করতে হবে। একজন মুসলমান হিসেবে আমাদের এমন কোন কাজ করা উচিত না যাতে আমাদের ধর্ম নিচু হয়ে না যায়। আমাদের ধর্ম সর্ম্পকে অন্য ধর্মের লোক যেন খারাপ ধারণা পোষণ না করে।

তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদেরকে দুর্ণীতির বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা সকলে মিলে দুর্ণীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION