সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায়

কবি সুকান্তের মৃত্যুবার্ষিকীতে কোটালীপাড়ায় দিনব্যাপী মেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ৮৮৯ Time View
452

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কবি সুকান্ত মেলা। কোটালীপাড়া উপজেলা প্রশাসন কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও এ মেলার আয়োজন করে।

কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে সুকান্তের পৈত্রিক ভিটায় এ মেলা  অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেলে মেলাটি উদ্বোধন করেন।এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়াও ছিল বাংলাদেশের বিভিন্ন নামী-দামী শিল্পীর অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসে গ্রামীন মেলাও।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION