মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

১জুন কোটালীপাড়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৬.২২ পিএম
  • ২৩৩ Time View
8

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে।

আগামী রবিবার (১ জুন) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলন সফল করতে উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন দলীয় নেতা-কর্মীরা সভা সমাবেশ করে যাচ্ছে।

উপজেলা সদরের প্রতিটি স্থান ব্যানার ফেস্টুনে ছেয়ে গেয়ে। সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে গোপালগঞ্জ – পয়সারহাট সড়কের কাজুলিয়া থেকে কোটালীপাড়া পর্যন্ত শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।এ ছাড়াও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে সামনে রেখে সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আনন্দ বিরাজ করছে। বিএনপি নেতৃবৃন্দের পাশাপশি সম্মেলনকে সফল করতে আমরাও কাজ করে যাচ্ছি।

কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর প্রকাশ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতে এতো বড় পরিসরে সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে নেতা কর্মীরা উজ্জীবিত।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, ১ জুনের সম্মেলনকে সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। আশা করছি কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ইতিহাসে এটিই হবে সর্বকালের সেরা সম্মেলন।

উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন বলেন, সম্মেলন সফল করতে আমরা ইতোমধ্যে আমাদের সকল সাংগঠনিক কাজ শেষ করেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এই সম্মেলনে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই নেতা নির্বাচন করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION