মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫, ৬.৫৪ পিএম
  • ২২১ Time View
6

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে, কলেজ মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আবু সাঈদ বিন আক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব হাঃ মাওঃ ফরহাদ হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাহাদী হাসান, সহ সভাপতি শফিকুল ইসলাম সবুজ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাঃ কুতুবউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি বাইজিদ হোসাইন আব্দুল্লাহ। এসময় সম্মেলনের প্রধান বক্তা মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান তার বক্তব্যে বলেন, বিএনপি দূর্ণীতিতে পাঁচ বারের চ্যাম্পিয়ান, এদেশের মানুষ বিএনপিকে দেখেছে, ফ্যাসিস্ট হাসিনাকে দেখেছে, এবার সকল ইসলামি দল একজোট হয়ে নির্বাচন করবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION