রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১.৪৭ পিএম
  • ৩৫৬ Time View
87

টুঙ্গিপাড়া প্রতি‌নি‌ধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ।গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মোট ২৭টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২মে) রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আজ শুক্রবার ( ২৩মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, টু‌ঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউ‌নিয়‌নের গজা‌লিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে তাহিন শেখ (২৬) । এর বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে।অপর গ্রেপ্তার একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে  হা‌মিম শেখ (২৩)। এর বিরুদ্ধেও একই অভিযোগে ১২টি মামলা রয়েছে।

টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) মোঃ খোরশেদ আলম  জানান, গোপন সংবাদ ছিল বৃহস্প‌তিবার রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে অপহরণসহ বিভিন্ন মামলার আসামী  তা‌হিন শেখ ও হা‌মিম শেখ‌। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।    এদের নামে গোপালগঞ্জ ও টু‌ঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মু‌ক্তিপন আদায়, ডাকা‌তি, ছিনতাই সহ  একা‌ধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত তা‌হিন শেখের নামে ১৫‌টি ও হা‌মিম শেখের নামে ১২‌টি মামলা  রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION