সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জ কারাগারের ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫, ৮.২৩ পিএম
  • ৩৯১ Time View
114

কালের খবরঃ

গোপালগঞ্জ কারাগারের ডাকাতি মামলার হাজতি মোঃ রতন মোল্লার (৪৫)মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১মে) দুপুরে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত রতন মোল্লা পাবনা জেলার বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের মোঃ মোজিদ মোল্লার ছেলে।সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি ডাকাতি মামলার আসামী ছিলো।

গোপালগঞ্জ কারাগারের জেলার তানিয়া জামান বলেন, হাজতি রতন মোল্লাকে গোপালগঞ্জ আদালতে হাজির করতে নাটোর কারাগার থেকে গত সোমবার (১৯মে) গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়।ওই দিন সে অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে কারাগারে নিয়ে আসা হয়।পরে আজ বুধবার(২১মে) দুপুরে পুনরায় অসুস্থ হলে তাকে দুপুর পৌনে ২টায় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর দুপুর ২টা ১মিনিটে তার মৃত্যু হয়।

এ ব্যপারে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী সাংবাদিকদের বলেন, মোঃ রতন মোল্লা নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে জেল পুলিশ। রোগী হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION