মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে ইনকিউবেশন বিজনেস প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫, ৫.৪৪ পিএম
  • ২৬৫ Time View
8

কালের খবরঃ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অঙ্গের আওতায় গোপালগঞ্জে বীজ উৎপাদনকারী উদ্যোক্তাদের গ্রুপ গঠন এবং ইনকিউবেশন বিজনেস শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।শহরের আলুবীজ হিমাগারের সম্মেলন কক্ষে বিএডিসির পার্টনার প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করেছে।  আজ বুধবার (১৪ মে ) এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক (এফএসসি) সঞ্জয় কুমার দেবনাথের সভাপতিত্বে ও  বিএডিসির সহকারী-পরিচালক (টিসি) কৃষিবিদ মো. ইমাম হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন  বিএডিসির এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর (বীজ) কৃষিবিদ ড.একেএম মিজানুর রহমান, বিএডিসির উপ-প্রোগ্রাম ডিরেক্টর(বীজ) কৃষিবিদ ড. রিপন কুমার সিকদার এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক মোহাম্মদ ফারুক। এতে জেলার ৫ উপজেলার বীজ উৎপাদনকারী ২৫ জন নারী ও পুরুষ উদ্যোক্তা  অংশ নিয়েছেন ।

আগামী ১৬ মে এ প্রশিক্ষণ কর্মসূচী সমাপ্ত হবে বলে বিএডিসির উপ-পরিচালক (এফএসসি) সঞ্জয় কুমার দেবনাথ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION