মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এই শ্লোগানে গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮.১২ পিএম
  • ৪০৮ Time View
6

কালের খবরঃ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গোপালগঞ্জে প্রায় ২ মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম মাহমুদ হাসান মিলনের নেতৃত্বে জেলা শহরের পাবলিক হল মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ওই সড়ক দিয়ে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয। পরে সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীদের শ্লোগানে ছিলো, “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” শেখ হাসিনা বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে” “শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম মাহমুদ হাসান মিলন বলেন, ৫ আগস্টের পর জাতির পিতার কবর ছুঁয়ে শপথ করেছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে স্বসম্মানে ফিরিয়ে না আনা পযর্ন্ত আমাদের সংগ্রাম চলবে। মাথায় কাফনের কাপড় পড়ে মৃত্যু মুখে নিয়ে রাজপথে নেমেছি। এই মুজিবের সৈনিকদের এক ফোটা রক্ত থেকে লাখো মুজিবের জন্ম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION