সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

বিএনপি সরকার গঠন করলে মানুষ সুখে শান্তিতে থাকবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ২.১৪ পিএম
  • ৩১০ Time View
95

কালের খবরঃ

বিগত সময়ে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ডাকাতি করে নিয়েছিল। সেই কারনে বাংলার মানুষ কেউই নিজের ভোট নিজে দিতে পারেনি।বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের উপর ছিল নিপিড়ন নির্যাতনের খড়গ।দলীয় কর্মকান্ড তো দুরের কথা কোন নেতা বাড়িতে পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেনি। বিগত ১৭ বছর নেতাকর্মীদের সাথে ঈদ উদযাপন করতে পারেনি।সবসময়ই আতঙ্ক ছিল কখন হয়রানির শিকার হতে হয়। তাই নেতা কর্মীদের বলবো আপনারা বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের মত হবেন না। সকল শ্রেণি পেশার মানুষদের কাছে যাবেন। তাদের সুখে দুখে কাছে থাকবেন।বুঝাবেন বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করতে। তিনি বলেন,বিএনপি সরকার গঠন করলে দেশ ভালো থাকবে। দেশের অর্থ দেশেই থাকবে।পাচার হবেনা। দরিদ্র মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

আজ বুধবার (২ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ -০২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম সিরাজ তার সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাড়িতে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সরদার, বিএনপি নেতা খায়রুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমানসহ জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি প্রায়ত বিএনপি নেতা নাসিমুল আলমের ছেলে শেখ শাকিক আলম সানের হাতে  ঈদ উপহার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION