বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

কোটালীপাড়ায় হয়েগেল শতবছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯.৫৪ পিএম
  • ৫০৩ Time View
139

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শতবছরের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার ও আজ বুধবার (২৩ এপ্রিল)  উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে দুই দিনব্যাপী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার শেষ দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে ৩৪ টি ঘোড়া নিয়ে সওয়ারিরা এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।দুপুর ৩ টা থেকে প্রতিযোগিতা শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রতিবার ১৭ টি করে ঘোড়া নিয়ে ১৭ জন সওয়ারি সওয়ার দেয়। এ সময় মাঠের দু’পাশে দাড়িয়ে থাকা হাজার হাজার নারী-পুরুষ করতালীর মাধ্যমে সওয়ারিদের উৎসাহ দেয়।

প্রতিযোগিতায় যশোর থেকে আগত তরিকুল ইসলামের ঘোড়া প্রথম, মাদারীপুরের রাজৈর থেকে আগত সবুজ শেখের ঘোড়া  দ্বিতীয় ও নড়াইল থেকে আগত জসিমউদ্দিনের ঘোড়া তৃতীয় স্থান অর্জণ করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউউদ্দিন, সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার, সমাজসেবক প্রিয়লাল মৃধা, রাজ্যেশ্বর ওঝা, শিক্ষক অরবিন্দু বিশ্বাস উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য ও মানবিক সমাজ বির্নিমাণের যে স্বপ্ন দেখছেন আমরা পারস্পারিক সর্ম্পকের মধ্যে দিয়ে সেই স্বপ্ন পুরণ করবো। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দর্শণ আমাদের দিয়েছেন, এই ভূখন্ডে আমরা যারা বসবাস করি তাদের মধ্যে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নাই। আমাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশী ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION