শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন

কোটালীপাড়ায় জিহ্বায় বান ফোঁড়া হয়েছে চার সন্ন্যাসীকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩.৫৬ পিএম
  • ৩৯২ Time View
88

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪ জন বান সন্ন্যাসীর জিহ্বায় বান (লোহার ছিক)ফোঁড়ানো হয়েছে। আজ সোমবার  (১৪ এপ্রিল) সকালে চৈত্র সংক্রান্তির দিনে উপজেলার সিদ্ধান্ত বাড়ীর বুড়া ঠাকুরের মন্দির চত্ত্বরে এ বান ফোঁড়ানো হয়। বান ফোঁড়ানোর আগে এই ৪ জন বান সন্ন্যাসীকে মন্দিরের পাশের পুকুরে গোসল করানো হয়।এ পর ঢাক,কাসি বাজিয়ে মন্দিরে প্রনাম  করিয়ে জিহ্বায় বান ফোঁড়ানো হয়।বান ফোঁড়ানোর পরে এই ৪ বান সন্ন্যাসী বাদ্যের তালে তালে মন্দির চত্ত্বরে নৃত্য করে। পরবর্তীতে সন্ন্যাসীরা বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়। সন্ধ্যায় মন্দিরে এসে এরা বান খুলে ফেলবে।

অনেকেই তাদের মনোবাসনা পুরনের জন্য বুড়া ঠাকুরের মন্দিরে  বান ফোঁড়া মানত করেন। এদের মনোবাসনা পুরন হয়েছে বলে তারা জানিয়েছে। তারা আরো বলেছেন এই বান ফোঁড়ায় তাদের কোন শারীরিক সমস্যা হয় নি।  সিদ্ধান্ত বাড়ী বুড়া ঠাকুরের মন্দিরের সেবাইত গৌরঙ্গ লাল দাস বলেন প্রায় দুই শত বছর ধরে চৈত্র সংক্রান্তির দিনে এই মন্দির চত্ত্বরে অনেকেই বান ফোঁড়ে। এতে কারো কোন শারীরিক সমস্যা হয় না। অনেকে মানত করেন তাদের মনোবাসনা পূর্ণের আশায়। ঠাকুরের কৃপায় অনেকের মনোবাসনা পুর্ণ হয়েছে বলে তারা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION