বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত

গোপালগঞ্জে পৃথক অভিযানে আড়াই লক্ষটাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়দের জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২.৫৯ পিএম
  • ৪৪৪ Time View
163

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে ২৫হাজার জরিমানা করা হয়েছে।আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে ও শহরের বড়বাজার এলাকায়  ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচার মোঃ রাসেল মুন্সী বলেন, গোপন সংবাদ ছিল গোবরা গ্রামের মোঃ সুজন নিষিদ্ধ পলিথিন বাড়িতে মজুদ করে গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ীদের সরবরাহ করে আসছে।এই সংবাদের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিভিণ্ন সাইজের প্রায় ১ মেট্রিকটন পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও পলিথিন জব্দ করে নিয়ে আশা হয়েছে।পরে এসব ধ্বংশ করা হবে। অপর দিকে সংবাদছিল শহরের বড় বাজারে একটি পল্ট্রি ফিডের দোকানে প্রতিবস্তা গোখাদ্য (ভূষি ) ১৭৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও সেটা বিক্রি করা হচ্ছে ২১৫০টাকায়।এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION