রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুকসুদপুরে দুই পক্ষের সং-ঘ-র্ষে আ-হ-ত-৩৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৬.০৮ পিএম
  • ৩০৬ Time View
91

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঈদ পরবর্তি সময়ে পুর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।আজ বুধবার (০২ এপ্রিল) দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৩০জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চেলে গেছেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফা কামাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে লালন শেখের সাথে রাজু শেখের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বুধবার দুপুরে জমির আইল দিয়ে হাটাচলা নিয়ে দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫জন আহত হন।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ওসি আরো জানান, এলাকার পরিস্থিত এখন শান্ত।এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION