শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন

টুঙ্গিপাড়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বকনা বাছুর বিতরন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫.৪৪ পিএম
  • ৩১৮ Time View
71

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মৎস্য দপ্তরের বাস্তবায়ন প্রকল্প দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাছাইকৃত ৭০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ খালিদুজ্জামান, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।

বিতরণ অনুষ্ঠানে ইউএনও মো. মঈনুল হক বলেন, অনেক জেলেরা চায়না দুয়ারী, ম্যাজিক জাল ও কেমিক্যাল ব্যবহার করে মাছ ধরে দেশীয় মাছের প্রজনন ধ্বংস করে চলেছেন। তাই দেশীয় মাছ রক্ষার্থে বাছাইকৃত জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে বকনা বাছুর বিতরন করা হয়েছে। এরপরেও যদি এসব জেলেরা দেশীয় মাছ ধ্বংস করে বা বকনা বাছুর বিক্রি করে দেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশীয় মাছ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION