বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত

টুঙ্গিপাড়ায় অভাব ও অসুস্থতায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩.১০ পিএম
  • ৩২৭ Time View
116

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভাবের তাড়না আর দীর্ঘদিনের অসুস্থতা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নিরোধ হাজরা (৮০) নামের এক বৃদ্ধ। আজ বুধবার সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে। এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।তিনি বলেন, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের বসত ঘরে ঘুমিয়ে পড়েন নিরোধ হাজরা। পরে আজ বুধবার ভোর ৫ টায় প্রতিবেশী প্রেমা বিশ্বাস তার পরিত্যক্ত ঘরে নিরোধ হাজরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে থানায় খবর দেয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

ওসি খোরশেদ আরও বলেন, মৃতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি ৮০ বছর বয়সী নিরোধ হাজরা দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আর অভাব অনটন থাকায় উন্নতমানের চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাই অভাব আর অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION