বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

গোপালগঞ্জে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ধান ও পাটের ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫.৪৫ পিএম
  • ৫৭৭ Time View
188

কালের খবরঃ

গোপালগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধান ও পাটের ক্ষতি হয়েছে।এতে জমিতে ধান হেলে পড়ায় এবং পাটের মাথা ভেঙ্গে যাওয়ায় ক্ষতির আশংকায় রয়েছেন কৃষকরা।মুকসুদপুর উপজেলার পশারগাতিতে শিলা বৃষ্টি হওয়ায় সেখানে পাটের মাথা ভেঙ্গে বেশ ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগ বলছে, পাকা ধান কৃষকেরা দ্রুত কেটে নিলে ক্ষতি কমানো সম্ভব হবে।অন্যদিকে, পাটের মাথা ভেঙ্গে গেলেও সঠিক পরিচর্চা করলে এই পাট গাছ আবার সতেজ হয়ে উঠবে।

গোপালগঞ্জে গত সোমবার জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বিকাল সাড়ে ৪টার জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় কালবৈশাখী ঝড়ের সাথে কয়েকটি স্থানে শিলা বৃষ্টি হয়। মাত্র ৫ মিনিটের ঝড়ে বোরো ধান জমিতে হেলে পড়ায় ফসলের ক্ষতি হয়েছে।সেই সাথে বৃষ্টির কারনে জমিতে পানি জমে থাকায় পাকা ধান গজিয়ে নষ্ট হবার আশংকায় রয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার কৃষানী ফুলমালা বালা বলেন, বৃষ্টি হওয়াতে আমাদের জমির ধানের ক্ষতি হয়েছে। ধান মাটিতে গড়িয়ে যাচ্ছে।এ ধান শুকাতে না পারলে গজিয়ে নষ্ট হয়ে যাবে।

কৃষক সুশান্ত বালা বলেন, গোপালগঞ্জ সদরে শিলা বৃষ্টি না হলেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে জমির পাকা ধান মাটিতে শুয়ে গেছে।এসব ধান দ্রুত কটতে না পারলে জমিতে পানি থাকায় ধান গজিয়ে যাবে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেন, ঝড় ও শিলা বৃষ্টিতে পাটের কিছুটা ক্ষতি হয়েছে। বোরা ধান মাটিতে হেলে পড়েছে, তবে ক্ষতির পরিমান কম হবে। পাটের পরিচর্চা ও মাঠ থেকে ধান দ্রুত কেটে নিতে পারলে ক্ষতির পরিমান কমানো সম্ভব। তবে ঝড় ও শিলা বৃষ্টিতে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করতে কৃষি বিভাগ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION