শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রি ধান-১০৭ এর মাঠ ফসল কর্তন উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২.৪৫ পিএম
  • ৩৫৩ Time View
123

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রি ধান’১০৭-এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার পিত্তলপাড়া গ্রামে এই উৎসব অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পার্টনার প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের  গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের  আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. আমিনা খাতুন ।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মনোজ কুমার মৃধার সঞ্চালনায় এ মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মর্তা ড. মোঃ রোমল বিশ্বাস ও ড. মোঃ হুমায়ূন কবির।

এতে শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন। ওই গ্রামের কৃষক জেবিআর হালদারের জমিতে উৎপাদিত ব্রি ধান-১০৭ কেটে পরিমাপ করে জানানো হয়  প্রতি হেক্টরে এ ধান ৮.৭৫ মেট্রিকটন ফলন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION