বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১.৪৮ পিএম
  • ৩৯৮ Time View
73

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম সজলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

গত মঙ্গলবার রাতে (১৫ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করেছে।

গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম সজল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মোঃ হাতেম আলী মন্ডলের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে, বিগত বছরের ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের এক একদল ডাকাত রইস উদ্দিনের ভাড়া বাসার গ্রীল কেটে বেলকনি দিয়ে দ্বিতীয় তলায় উঠে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইস উদ্দিন বাদি হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম সজলকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৬ আরো জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION