বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫.৩১ পিএম
  • ৪০৯ Time View
165

কালের খবরঃ

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার ( ১৬ এপ্রিল)দুপুর  থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।

আভিযানিক দলটি প্রথমে সেবপ্রত্যাশী হয়ে গোপনে খোঁজ খবর নেন এবং পরবর্তীতে তদন্ত করে দেখেন ওই অফিসের অফিস সহকারী আবুল খায়ের, মোহরার শিখা রানী মন্ডল ও মেশকাতুর রহমানের বিরুদ্ধে নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ আদায়, টিকিটের রশিদ বাবদ অতিরিক্ত অর্থ আদায়, জমির দলিল রেজিস্ট্রিতে অতিরিক্তি অর্থ আদায় সহ জমি দাতা ও গ্রহিতার কাছ থেকে অতিরিক্ত ফি নেয়ার প্রমান মিলে। এব্যাপারে তাদের জিজ্ঞাসা করা হলে অভিযুক্তদের পক্ষ থেকে কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাব-রেজিষ্টারকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ দাবী, ৫২(খ) ধারা রশিদ বহি (টিকিট বহি)-এ অতিরিক্ত অর্থ আদায় ও দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ দাবীসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশন বরাবর  বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদুক কর্মকর্তারা।এ অভিযান পরিচালনাকালে দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক(এডি) সোহরাব হোসেন সোহেল ও উপ সহকারী পরিচালক (ডিএডি) আফসার উদ্দিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION