রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কোটালীপাড়ায় পাগলী হলেন মা, বাবা কে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬.২৮ পিএম
  • ৩০৭ Time View
41

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মা হয়েছেন মাহামুদা খানম (৩৫) নামে  মস্তিক্স বিকৃত ( পাগলী) এক  নারী। তবে সন্তানের বাবা কে সেটা বলতে পারছে সে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গতকাল  শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামের পাগলী মাহমুদা খানম নিজ বাড়িতে একটি পুত্র সন্তান প্রসব করেন।  সে  সিতাইকুন্ড গ্রামের দিনমজুর মালেক মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, মাহামুদা খানম ১০ বছর আগে পরিবারের অভাবের তাড়নায় ঢাকায় গামের্ন্টেসে চাকুরি নেয়। সেখানে ভালবেসে এক ছেলেকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই ছেলে মাহমুদাকে ছেড়ে চলে গেলে মানসিক ভারসাম্য হয়ে পড়েন সে। এরপর গ্রামের বাড়িতে চলে আসেন।

বাড়িতে এসে স্থানীয় সিতাইকুন্ড বাজারসহ আশেপাশের এলাকায় ঘুরে বেড়াতে শুরু করেন। অনেক চেষ্টা করেও মাহামুদার বাবা-মা তাকে বাড়িতে আটকে রাখতে পারতো না।

কয়েকমাস আগে থেকে মাহামুদার শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন এলাকাবাসী। এভাবেই কয়েকমাস কেটে যায়। অবশেষে শনিবার বিকালে মাহামুদা পুত্র সন্তানের মা হয়। কিন্তু এই সন্তানের পিতৃ পরিচয়ের দায়িত্ব নিচ্ছেন না কেউ।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, গত দু’বছর আগেও মাহমুদা একবার অন্তঃসত্ত্বা হয়েছিল। তখন মাহামুদার গর্ভপাত করানো হয়।এদিকে এই সন্তান ভূমিষ্ট হওয়ার পরে মাহামুদার দরিদ্র পিতামাতা সামাজিক ও আর্থিকভাবে সমস্যায় পড়েছেন বলে তার মা-বাবা জানিয়েছেন।সন্তানের পিতার বিষয়ে জানতে চাওয়া হলে পাগলী মাহমুদা বলেন, সময় হলেই আমি ওর বাপের নাম বলে দিবো। সে এখন বিদেশে আছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION