বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের শোডাউন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬.৩৫ পিএম
  • ২৯৩ Time View
59

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

আওয়ামী লীগের দূর্গ বলে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক শোডাউন করেছে গণঅধিকার পরিষদ ।

আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বাসুর নেতৃত্বে শতাধিক মটরসাইকেল, অর্ধশত মাহিন্দ্র ও ইজিবাইক নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গণসংযোগে বের হয়।এরপর তারা উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে উপজেলা পরিষদ চত্ত্বরে পথসভায় মিলিত হয়।

এ সময় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি, গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক নেয়ামুল হক নয়ন, উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহবায়ক জালাল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বক্তব্য রাখেন।

ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি বলেন, খুব শীঘ্রই গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকা গণ অধিকার পরিষদের শক্ত ঘাঁটিতে পরিণত হবে।আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বলেন, গণ মানুষের দল হচ্ছে গণঅধিকার পরিষদ। তাই কোন সাধারণ মানুষকে হামলা বা মামলা দিয়ে হয়রানী করতে দিবো না। যদি কোন মানুষকে অহেতুক হয়রানী করা হয় তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION