রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় খেয়াঘাটের ঘাটলা মেম্বারের বাড়িতে! এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬.০৮ পিএম
  • ৩১৪ Time View
92

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেলা পরিষদের অর্থায়ণে রাজাপুর-রামশীল খেয়াখাটের বরাদ্দকৃত ঘাটলা ইউপি সদস্যের বাড়িতে করা হয়েছে। এ দূর্নীতির ঘটনার অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ।আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে পয়সারহাট-পীড়ারবাড়ি সড়কের রাজাপুরে অবস্থান নেয় স্থানীয়রা।পরে সেখানে তারা এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।এসময় ত্রিমুখী বাজার কমিটির সভাপতি কেশব তালুকদার, রামশীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদাররসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রামশীল-রাজাপুর খেয়াঘাটে একটি ঘাটলা নির্মাণের।এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে একটি ঘাটলার বরাদ্ধ হয়। কিন্তু ৯ নং ওয়ার্ডের মেম্বার অবনী রায় প্রকল্পের সভাপতি হয়ে খেয়াঘাটে ঘাটলা নির্মাণ না করে তার নিজ বাড়ির ঘাটে ঘাটলাটি নির্মাণ করেছেন। এছাড়াও তিনি মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা দেওয়ার জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে দুর্নীতি কর্মকান্ড করেছেন। দ্রুত এই ইউপি সদস্যের পদত্যাগের দাবী জানান তারা।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION