মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক কোটালীপাড়ায় র‌্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার!স্ত্রীরও শ্বশুরের বিরুদ্ধে হত্যার অভিযোগ পরিবারের টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এসএম জিলানী, স্থায়ী সমাধানের আশ্বাস গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের গোপালগঞ্জে চায়না দুয়ারী জালের আগ্রাসনে বিলুপ্তির পথে দেশীয় মাছ

গোপালগঞ্জে গোবিপ্রবি-র দুই ছাত্র সমন্বয়ক সন্ত্রাসী হামলার শিকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬.৪৮ পিএম
  • ৩৬০ Time View
107

কালের খবরঃ

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র(গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাঈদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।আজ শুক্রবার (১৮ এপ্রিল)বিকেল ৪টার দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একদল সন্ত্রাসী তাদেরকে মারপিট করে আহত করে । আহতরা সাংবাদিকদের জানিয়েছেন, সন্ত্রসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন। তোরা থাকবি ভিতরে। এ কথা বলে আমাদের উপর হামলা চালায়।

তারা কিল-ঘুষি, লাথি মেরে আমাদের উপর হামলে পড়ে।পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। কারা করেছে এটা আমরা বলতে পারছিনা। এদের কেউকে চেনা যায়নি।আহত ছাত্র ও সমন্বয়ক জসিম উদ্দিন ও সাঈদুর রহমানকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে বলে আহতরা জানান।মামলা হবে কিনা এটা প্রক্টরের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও  জানান আহতরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION