মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় পূর্বাভাস দিল ৩০০ মেধাবী শিক্ষার্থী ও ২৫ শিক্ষককে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৫.৩৩ পিএম
  • ২৬৪ Time View
8

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগপ্রাপ্ত ৩শত মেধাবী শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্বাভাস’ এর আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে এ সংবার্ধনা অনুষ্ঠিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও বই তুলে দেন।এর আগে সকল শিক্ষার্থী ও শিক্ষকদেরকে সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় পুলিশের এডিশনাল এসপি নিশাত রহমান মিথুন, ওসি আবুল কালাম আজাদ,জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি কামরুজ্জামান শিক্ষদারসহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পূর্বাভাসের সভাপতি আশিক খান বলেন, কিশোর কবি সুকান্তের একটি কবিতার নাম পূর্বাভাস।এই কবির বাড়ি আমাদের এই কোটালীপাড়া। তাই তার কবিতার নাম অনুসারে আমরা আমাদের এই সংগঠনের নামকরণ করেছি। এই সংগঠন মুলত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। অনেকে আবার ভর্তির সুযোগ পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করে থাকি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION