বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী

কাশিয়ানীতে অনুষ্ঠিত হল রশিটানা ও তৈলাক্ত গলাগাছ বাওয়াসহ গ্রামীণ নানান খেলাধুলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৫.১৭ পিএম
  • ৩৯৮ Time View
49

কাশিয়ানী প্রতিনিধিঃ

ঈদ আনন্দকে রঙিন করে তুলতে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা। উপজেলার চাপতা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগীতায় ছিলো রশি টানাটানি, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, তেলমাখা কলাগাছ বেয়ে ওঠা, চেয়ার সিটিংসহ বিভিন্ন গ্রামীন খেলা। এ প্রতিযোগিতায় শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও অংশ নিতে পেরে খুশি শতাধিক প্রতিযোগী। গ্রামীন ঐতিহ্য ধরতে রাখতে আগামীতেও এমন আয়োজনের কথা জানান আয়োজকেরা।

গত শনিবার (৫ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামের রেল স্টেশন বালুর মাঠে আয়োজন করা হয় এই ঈদ আনন্দ উৎসবের। মাঠের এক প্রান্তে রশি টানাটানি খেলা।অপর প্রান্তে তৈলাক্ত গলাগাছ বেয়ে ওঠা প্রতিযোগীতা। অন্য পাশে হাঁড়ি ভাঙ্গাসহ নানান খেলা। সরেজমিন দেখা গেছে রশির দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুই দল যুবক। রশি টেনে যারা নিজেদের কাছে নিয়ে আসতে পারবেন তারাই জয়ী হবেন। দুই দলই পেশি শক্তি প্রয়োগ করে মরনপন চেষ্টা করছে বিজয়ী হতে।  শুধু রশি টানাটানি নয় শিশু ও কিশোর প্রতিযোগীরদের চেষ্টা ছিল তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠার। এছাড়াও হাঁড়ি ভাঙা, চেয়ার সিটিংসহ বিভিন্ন গ্রামীন খেলার আয়োজন ছিল নারীদের জন্য। পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ থাকায় বাড়তি উচ্ছ্বাস যোগ হয়। যা হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির স্মৃতিকে ফিরিয়ে আনে।

এ প্রতিযোগীতা দেখতে দুপুর থেকেই দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়। গ্রামের মানুষ একসঙ্গে মিলিত হয়ে এ খেলাগুলো উপভোগ করেন। বিশেষ করে শিশু ও তরুণদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আধুনিক নেট দুনিয়ার যুগে হারিয়ে যাওয়া এই গ্রামীন খেলার আয়োজন করায় ঘরবন্ধি শিশুরা যেমন আনন্দ উপভাগ করেছে, তেমনি মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে কিশোর ও যুবকরা ফিরে আসবে বলে মনে করেন আয়োজক ও দর্শনার্থীরা।

খেলার আয়োজক আব্দুর রহিম খাকি বলেন,হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণের উদ্দেশ্যেই এমন আয়োজন করা হয়েছে।ঈদ পরবর্তি আনন্দ দিতে গ্রামীণ খেলার মাধ্যমে নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে আমাদের এই চেষ্টা। আশাকরি এই আয়োজনের মাধ্যমে এই যুগের মানুষ পুরাতন সংস্কৃতিকে জানতে ও বুঝতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION