বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

কাশবন সাহিত্য পত্রিকা পুরষ্কার পেল যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯.০৬ পিএম
  • ৪২৮ Time View
201

কালের খবরঃ

গোপালগঞ্জে কবি মিন্টু হক সম্পাদিত “কাশবন সাহিত্য পত্রিকা পুরষ্কার-২০২৪” প্রদান হয়েছে।আজ শুক্রবার (২৫ এপ্রিল)বিকেলে গোপালগঞ্জ পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।

পুরষ্কার বিতরন অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ১৯ জন শিল্প-সাহিত্যকর্মিকে পুরষ্কার দেয়া হয়।পুরস্কার প্রাপ্তরা  হলেন, কবিতায় টোকন ঠাকুর, সাদিয়া নাজিব ও সৌমিত্র দেব। কথাসাহিত্যে হামীম কামরুল হক, চাণক্য বাড়ৈ। গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনায় মাসুদুল হক ও তারেক রেজা। ভ্রমণ সাহিত্যে কামরুল হাসান। পঞ্চকবির গান ও বিশুদ্ধ সঙ্গীত চর্চায় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় (পঞ্চকবি কণ্যা, কোলকাতা)। পত্রিকা সম্পাদনা ও সাহিত্য রচনায় এজাজ ইউসুফী ও নাহিদা আশরাফী।

নারীশিক্ষা, নারীপ্রগতি ও সমাজ শুঙ্খলায় সাবরিনা বিনতে আহমেদ, প্রকাশনায় জেবুন্নেসা জেবু, গবেষণায় তারুণ্যের উদ্দীপনায় সুহৃদ সাদিক। শিক্ষা ও শুদ্ধতায় প্রবীর চক্রবর্তী। মানবিক সাংগঠনিক দক্ষতায় গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট ও সোনার বাংলা নবীন সংঘ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “কাশবন সাহিত্য পত্রিক “-র সম্পাদক কবি মিন্টু হক।পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION