মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মুকসুদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২.৪৬ পিএম
  • ২৪২ Time View
4

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৪০৯ টি কেন্দ্রে, ৮১৮ জন স্বেচ্ছাসেবী মোট ৪১হাজার ৬৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পংকজ হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এ নাইম, মুকসুদপুর সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ কবির, হাসপাতাল মসজিদের ইমাম মো. মনির হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ সাহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION