বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা

গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫.৪৯ পিএম
  • ৩৪৬ Time View
47

কালের খবরঃ

গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করে।আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে এ মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ্যাডভোকেট কাজী জিন্নাত আলী।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপালগঞ্জে চিত্ত বিনোদনের ব্যবস্থা নেই। তাই প্রতিবছর আমরা এ মেলার আয়োজন করে থাকি। বিগত ২ বছর নানা প্রতিকূলতার কারণে আমরা মেলা করতে পারিনি। সুস্থ ধারার বিনোদন দিতে ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে  এ বছর আমরা শিল্প-বাণিজ্য মেলার আয়োজন করেছি। এখানে দেশী-বিদেশী কুটির, হস্ত ও বৃহৎ শিল্পে উৎপাদিত শিল্প পন্য, খাদ্য সহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে। এখান থেকে সুলভে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। পাশাপাশি থাকছে নাগরদোলা, সার্কাস সহ গ্রাম বাংলার ঐতিহ্যের বিভিন্ন বিনোদন মাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION