বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কোন মানুষ রচিত আইন এ দেশে চলতে পারেনা-বাংলাদেশ খেলাফত মজলিস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮.১৭ পিএম
  • ৪৩৪ Time View
121

কালের খবরঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার বিদায়ের সময়ই মানুষ ইসলামের পক্ষে ম্যান্ডেট বুঝিয়ে দিয়েছেন। এ দেশ চলবে তৌহিদির ভিত্তিতে। কোন মানুষ রচিত আইন এ দেশে চলতে পারেনা।

মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, আমরা যারা স্বৈরাচার বিরোধী ছিলাম তাদেরকে এক সাথে নিয়ে এক এবং অভিন্নভাবে নির্বাচনে লড়বো।বিশেষ করে সব ইসলামী দলকে একসাথে নিয়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

তিন আজ বুধবার (২৬ মার্চ) গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে ইফতার পূর্ববর্তী সময়ে বাংলাদেশ ইসলামী খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুর রহমান হেলাল, গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ কাওসার আহমাদ, যুগ্ম সাধারন সম্পাদক মুফতি গাউসুর রহমান বক্তব্য রাখেন।

এ ছাড়া জামাতের ফরিপুর অঞ্চলের নেতা অ্যাডভোকেট সরদার আজমল হোসেন, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা ডা. কে,এম বাবর এ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION