শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

কোটালীপাড়া ৫০০ কৃষক পেল বিনামূল্যে সার ও ধান বীজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৪.৫৭ পিএম
  • ৩৬৮ Time View
124

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আজ সোমবার(২৪ মার্চ) দুপুরে শিল্পকলা প্রাঙ্গনে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে এসব ধানের বীজ ও সার বিতরণ করেন। এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা ও পুনর্বাসন কার্মসূচির আওতায় কোটালীপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION