বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

রমজানের পবিত্রতা রক্ষার্থে কাশিয়ানীতে জামায়াতের শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫, ১.০২ পিএম
  • ৩৫৮ Time View
77

কাশিয়ানী প্রতিনিধিঃ

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গোপালগঞ্জের কাশিয়ানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ শনিবার (১ মার্চ)সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আমির মাওলানা আব্দুল হামিদের নেতৃত্বে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় “আহলান সাহলান–মাহে রমাদান”, “রমজানের পবিত্রতা-রক্ষা করো, করতে হবে”, “মাহে রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট প্রকাশ্যে বেচা বিক্রি চলবে না, চলবে না”। “খোলা বাজারে চায়ের দোকান-চলবে না, চলবে না”। “আহলান সাহলান-মাহে রমজান”। “মাহে রমজানের আগমন-শুভেচ্ছা স্বাগতম” সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।

পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার আমির এ বিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পিঙ্গলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাজড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম খান, মাওলানা লোকমান হাকিম, ডা. মেহেদি হাসান মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক শিহাবউদ্দীন বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION